🕉️ গুরু বলতে নামই গুরু – শ্রীশ্রী রামঠাকুর
শ্রীশ্রী রামঠাকুর গুরুতত্ত্ব সম্পর্কে অত্যন্ত গভীর ও সহজ ভাষায় বলেছেন— “গুরু বলতে নামই গুরু। নাম হইল গুরু মূর্তি।”
গুরুর কৃপা, প্রসাদ, দীক্ষা এবং নামসাধনার মাধ্যমে জীবনের প্রকৃত কল্যাণ সাধিত হয়। তিনি বলেছেন, “গুরু প্রসন্ন হয়ে যা দেন তাই প্রসাদ। প্রসাদের স্বাদ কখনও নিম্নগামী হয় না।”
“গুরুরা যা দেন তা বীজ। বীজ গোপনে রাখতে হয়। এখানে যা পাইছেন তা ফল-পুষ্প সমম্বিত মহামহীরুহ।”
শ্রীশ্রী রামঠাকুরের মতে, গুরুর পদসেবা মানে গুরুর আশ্রয় গ্রহণ করা। গুরুর কৃপায় জীবনের সকল অন্ধকার দূর হয়ে আত্মজ্ঞান লাভ করা যায়।
“গুরু বাক্যই গুরু। গুরু বাক্যে অন্ধ বিশ্বাস না থাকলে ইহকাল আর পরকাল দুইই হারায়।”
তিনি আরও বলেছেন— “দীক্ষা-দেখা। দর্শন-আত্ম দর্শন। নাম করিতে করিতে দেখা হয়।”
নাম এবং গুরুদেহকে এক জেনে সর্বদা নামের মধ্যে নিমগ্ন থাকাই ভক্তের প্রধান কর্তব্য।
“গুরু বলতে নামই গুরু। গুরুদেহ নামের দেহ। সুতরাং নাম এবং গুরু দেহ একই বস্তু জাইনা নাম নিয়া পইড়া থাকতে হয়।”
🙏 জয় গুরু
🙏 জয় শ্রীশ্রী রামঠাকুর
🙏 নামই সত্য, নামেই মুক্তি
🌐 www.srisriramthakur.com
ভাগ্য পরিবর্তনের সহজ উপায় | শ্রীশ্রী রামঠাকুর#bedbani ,#ramthakur #joyram #gopal
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
May 29, 2026
Rating:
Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ(SriSriramthakur O gan Ganer vhovon Youtube channel)
on
May 29, 2026
Rating:
.jpg)
No comments: